ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে এর মালিককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তির নাম আবদুল হান্নান। গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্তের পর র্যাব মালিক আবদুল হান্নানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ডিএমপি জানায়, হত্যাচেষ্টার ঘটনায় আবদুল হান্নানের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে হামলায় জড়িত অন্যদের, বিশেষ করে শুটারকে গ্রেপ্তারে অভিযান চলছে। এরই মধ্যে শুটারকে শনাক্ত করা হয়েছে বলে জানান তালেবুর রহমান।
এদিকে ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর পাশে থাকা ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের জানান, পরিস্থিতির উন্নতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি আবদুল হান্নানের মালিকানাধীন। আটক করার সময় মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং তাঁকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। হামলার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পল্টন থানা পুলিশ, র্যাব ও ডিবিসহ বিভিন্ন সংস্থা যৌথভাবে তদন্ত ও অভিযান চালাচ্ছে।
বিদায় খালেদা জিয়া : সব চেষ্টাই ব্যর্থ
জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা
হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলোয়ার বাড়াতে আসছে নতুন ফিচার
একটি জাতিরাষ্ট্র কখন, কেন ব্যর্থ হয়
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: যেভাবে নেবেন চূড়ান্ত প্রস্তুতি
জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সংকটে এনসিপি, নেতৃত্বে ভাঙন
ফরিদপুরে কনসার্ট না হওয়ার পেছনের কারণ জানালেন নগরবাউল জেমস
মেলবোর্ন টেস্ট : এবার দুই দিনে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
শ্রদ্ধা জানাতে ওসমান হাদির কবরে তারেক রহমান, আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না
খ্রিষ্টানদের ওপর হামলা ও বড়দিনের ছুটি বাতিল: ভারত সরকারের নীরবতার অর্থ কী?
সর্বোচ্চ নিরাপত্তা থাকবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নিয়োগ পেলেন প্রধান বিচারপতি হিসেবে
ক্রিস্টোফার নোলানের ‘ওডিসি’ ১ মিনিট ৫৪ সেকেন্ডেই ঝড় তুলল
সংহতি-সমাবেশ আজ, গানে গানে প্রতিবাদ জানাবে ছায়ানট
জলবায়ু ঝুঁকিতে বিমা খাত: টেকসই কাঠামো গড়ার আহ্বান আইডিআরএ চেয়ারম্যানের
ভিএইচপিসহ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতৃত্বে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ
সুন্দর নির্বাচন করে অপবাদ ঘোচাতে চাই: সিইসি
ওসমান হাদির ভাই: বিচার আদায় করতে হলে আন্দোলনের পথেই থাকতে হবে
ডিজিটাল কর ব্যবস্থায় বিপাকে করদাতা, ই–রিটার্ন বুথ পড়ে আছে ফাঁকা