লন্ডনে ‘দ্য ক্লিনিকে’ চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁর স্বাস্থ্যের রুটিন পরীক্ষা প্রতিদিনই চলমান রয়েছে। তবে, আগামীকাল সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে কিছু বিশেষ পরীক্ষা করা হতে পারে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি আজ রোববার এই দেশকে জানান, অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি আজ হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে গেছেন। এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই লন্ডনে দ্য ক্লিনিকে তাঁর চিকিৎসা চলছে।
উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি বুধবার খালেদা জিয়া লন্ডনে আসেন। ওই দিনই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাঁকে দ্য ক্লিনিক নামক বিশেষায়িত বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। জাহিদ হোসেন জানান, হাসপাতালে ভর্তির পর এরই মধ্যে খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা করা হয়েছে, এবং সেসব পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে তাঁর চিকিৎসা চলছে।
৭৯ বছর বয়স্ক খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
এদিকে তারেক রহমানের পারিবারিক সূত্রগুলো জানায়, ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা হাসপাতালে খালেদা জিয়ার সার্বক্ষণিক পরিচর্যা করছেন। এতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন এবং মানসিকভাবে ভালো আছেন।
বিদায় খালেদা জিয়া : সব চেষ্টাই ব্যর্থ
জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা
হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলোয়ার বাড়াতে আসছে নতুন ফিচার
একটি জাতিরাষ্ট্র কখন, কেন ব্যর্থ হয়
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: যেভাবে নেবেন চূড়ান্ত প্রস্তুতি
জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সংকটে এনসিপি, নেতৃত্বে ভাঙন
ফরিদপুরে কনসার্ট না হওয়ার পেছনের কারণ জানালেন নগরবাউল জেমস
মেলবোর্ন টেস্ট : এবার দুই দিনে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
শ্রদ্ধা জানাতে ওসমান হাদির কবরে তারেক রহমান, আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না
খ্রিষ্টানদের ওপর হামলা ও বড়দিনের ছুটি বাতিল: ভারত সরকারের নীরবতার অর্থ কী?
সর্বোচ্চ নিরাপত্তা থাকবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নিয়োগ পেলেন প্রধান বিচারপতি হিসেবে
ক্রিস্টোফার নোলানের ‘ওডিসি’ ১ মিনিট ৫৪ সেকেন্ডেই ঝড় তুলল
সংহতি-সমাবেশ আজ, গানে গানে প্রতিবাদ জানাবে ছায়ানট
জলবায়ু ঝুঁকিতে বিমা খাত: টেকসই কাঠামো গড়ার আহ্বান আইডিআরএ চেয়ারম্যানের
ভিএইচপিসহ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতৃত্বে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ
সুন্দর নির্বাচন করে অপবাদ ঘোচাতে চাই: সিইসি
ওসমান হাদির ভাই: বিচার আদায় করতে হলে আন্দোলনের পথেই থাকতে হবে
ডিজিটাল কর ব্যবস্থায় বিপাকে করদাতা, ই–রিটার্ন বুথ পড়ে আছে ফাঁকা