মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আজ রোববার সকালে ৪টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১০টি গাড়ি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ১ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এই দুর্ঘটনাগুলো ঘটে।
উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে সড়ক পরিষ্কার দেখতে না পাওয়ার ফলে দুর্ঘটনাগুলো ঘটেছে।
নিহত ব্যক্তি হলেন মো. ফরহাদ হোসেন (৪০)। তিনি ফরিদপুরের ভাঙা এলাকার বাসিন্দা ছিলেন এবং একটি বাসের চালক ছিলেন।
আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে, তার নাম জাকির হোসেন (৩২)। তিনি নোয়াখালীর বাসিন্দা এবং বাসের চালকের সহকারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে এক্সপ্রেসওয়েতে প্রচণ্ড কুয়াশা ছিল এবং সামান্য দূরত্বও দেখা যাচ্ছিল না। এক্সপ্রেসওয়ের ষোলঘর থেকে হাসাড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকায় মাওয়া-মুখী লেনে কয়েকটি যানবাহন একে অপরকে পেছন থেকে ধাক্কা দেয়, যার ফলে বেশ কয়েকজন আহত হন এবং সড়কে গাড়ির জটলা তৈরি হয়। এই তথ্য জানিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, ষোলঘর থেকে হাসাড়া এলাকার মধ্যে ৪টি স্থানে সাকুরা পরিবহনসহ কয়েকটি বড় পরিবহনের যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেটকার, পিকআপ ভ্যান ও কাভার্ডভ্যানসহ ১০টি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। কোথাও সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগেছে, আবার কোথাও একটি গাড়ি আরেকটির পেছনে ধাক্কা দিয়েছে। সব দুর্ঘটনাই ঘটেছে ঘন কুয়াশার কারণে। এতে ১০ থেকে ১৫ জন আহত হন। সড়ক দুর্ঘটনার কারণে সকাল ১০টা পর্যন্ত মাওয়া টোল প্লাজা থেকে ষোলঘর পর্যন্ত ৭ থেকে ৮ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে নিয়োজিত ছিলেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মারজিয়া মাহবুব সকাল পৌনে ১০টার দিকে এই দেশকে জানান, আহত অবস্থায় ফরহাদ হোসেন ও জাকির হোসেন নামে দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। জাকিরের রক্তক্ষরণ হলেও তার অবস্থা কিছুটা ভালো ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। ফরহাদ জানায়, তার কোমরে ব্যথা হচ্ছে। এক্স-রে করার পর তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে এক্স-রে করার আগেই ফরহাদ মারা যান। তার লাশ বর্তমানে হাসপাতালে রাখা হয়েছে।
বিদায় খালেদা জিয়া : সব চেষ্টাই ব্যর্থ
জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা
হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলোয়ার বাড়াতে আসছে নতুন ফিচার
একটি জাতিরাষ্ট্র কখন, কেন ব্যর্থ হয়
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: যেভাবে নেবেন চূড়ান্ত প্রস্তুতি
জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সংকটে এনসিপি, নেতৃত্বে ভাঙন
ফরিদপুরে কনসার্ট না হওয়ার পেছনের কারণ জানালেন নগরবাউল জেমস
মেলবোর্ন টেস্ট : এবার দুই দিনে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
শ্রদ্ধা জানাতে ওসমান হাদির কবরে তারেক রহমান, আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না
খ্রিষ্টানদের ওপর হামলা ও বড়দিনের ছুটি বাতিল: ভারত সরকারের নীরবতার অর্থ কী?
সর্বোচ্চ নিরাপত্তা থাকবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নিয়োগ পেলেন প্রধান বিচারপতি হিসেবে
ক্রিস্টোফার নোলানের ‘ওডিসি’ ১ মিনিট ৫৪ সেকেন্ডেই ঝড় তুলল
সংহতি-সমাবেশ আজ, গানে গানে প্রতিবাদ জানাবে ছায়ানট
জলবায়ু ঝুঁকিতে বিমা খাত: টেকসই কাঠামো গড়ার আহ্বান আইডিআরএ চেয়ারম্যানের
ভিএইচপিসহ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতৃত্বে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ
সুন্দর নির্বাচন করে অপবাদ ঘোচাতে চাই: সিইসি
ওসমান হাদির ভাই: বিচার আদায় করতে হলে আন্দোলনের পথেই থাকতে হবে
ডিজিটাল কর ব্যবস্থায় বিপাকে করদাতা, ই–রিটার্ন বুথ পড়ে আছে ফাঁকা