বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও মোনাজাতে অংশ নেন।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার কিছু আগে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে অবস্থিত ওসমান হাদির কবরে পৌঁছান। সেখানে প্রথমে তিনি ওসমান হাদির কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মোনাজাত করেন। এরপর তিনি জাতীয় কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মোনাজাত পরিচালনা করেন শরিফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ দলটির শীর্ষ নেতারা।
নিরাপত্তা নিশ্চিত করতে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ, র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়। রাস্তার দুই পাশে বিএনপি নেতা-কর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
আগের দুই দিনের মতো আজ লাল-সবুজ রঙের বাসে নয়, সাদা রঙের একটি গাড়িতে করে তারেক রহমান কবর জিয়ারতে যান। গাড়িটি ফুল দিয়ে সাজানো ছিল।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে জানানো হয়, জুলাই গণ–অভ্যুত্থানে আহত কেউ না থাকায় তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাবেন না। কবর জিয়ারত শেষে তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন বলেও জানানো হয়।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে নির্বাসিত জীবন শেষে তাঁর প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় ব্যাপক জনসমাগম হয়। ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা সভায় সারা দেশ থেকে দলের মনোনীত প্রার্থী, নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন। কর্মসূচি শেষে তাঁরা নিজ নিজ এলাকায় ফিরে যান।
বিদায় খালেদা জিয়া : সব চেষ্টাই ব্যর্থ
জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা
হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলোয়ার বাড়াতে আসছে নতুন ফিচার
একটি জাতিরাষ্ট্র কখন, কেন ব্যর্থ হয়
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: যেভাবে নেবেন চূড়ান্ত প্রস্তুতি
জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সংকটে এনসিপি, নেতৃত্বে ভাঙন
ফরিদপুরে কনসার্ট না হওয়ার পেছনের কারণ জানালেন নগরবাউল জেমস
মেলবোর্ন টেস্ট : এবার দুই দিনে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
শ্রদ্ধা জানাতে ওসমান হাদির কবরে তারেক রহমান, আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না
খ্রিষ্টানদের ওপর হামলা ও বড়দিনের ছুটি বাতিল: ভারত সরকারের নীরবতার অর্থ কী?
সর্বোচ্চ নিরাপত্তা থাকবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নিয়োগ পেলেন প্রধান বিচারপতি হিসেবে
ক্রিস্টোফার নোলানের ‘ওডিসি’ ১ মিনিট ৫৪ সেকেন্ডেই ঝড় তুলল
সংহতি-সমাবেশ আজ, গানে গানে প্রতিবাদ জানাবে ছায়ানট
জলবায়ু ঝুঁকিতে বিমা খাত: টেকসই কাঠামো গড়ার আহ্বান আইডিআরএ চেয়ারম্যানের
ভিএইচপিসহ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতৃত্বে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ
সুন্দর নির্বাচন করে অপবাদ ঘোচাতে চাই: সিইসি
ওসমান হাদির ভাই: বিচার আদায় করতে হলে আন্দোলনের পথেই থাকতে হবে
ডিজিটাল কর ব্যবস্থায় বিপাকে করদাতা, ই–রিটার্ন বুথ পড়ে আছে ফাঁকা