ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমার ট্রেলার মানেই বিশ্বজুড়ে আলোচনা—আর সেটি যদি হয় ‘দ্য ওডিসি’, তাহলে আগ্রহ আরও তুঙ্গে ওঠাই স্বাভাবিক। গতকাল রাতে প্রকাশ পেয়েছে অস্কারজয়ী এই ব্রিটিশ নির্মাতার বহুল প্রতীক্ষিত ছবিটির প্রথম ট্রেলার। মুক্তির পর থেকেই ১ মিনিট ৫৪ সেকেন্ডের ট্রেলারটি নিয়ে বিশ্বজুড়ে চলছে ব্যাপক আলোচনা।
হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’র এই টিজার প্রকাশ করেছে ইউনিভার্সাল পিকচার্স। ছবির কেন্দ্রীয় চরিত্র গ্রিক বীর ওডিসিউস, যাঁর ভূমিকায় অভিনয় করছেন ম্যাট ডেমন। ট্রয় যুদ্ধের পর দীর্ঘ ও বিপদসংকুল পথে নিজের দেশে ফেরার সংগ্রামই ছবির মূল কাহিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো ওডিসিউস চরিত্রে ম্যাট ডেমনের লুক প্রকাশ করেছিল ইউনিভার্সাল।
ছবিতে ম্যাট ডেমনের সঙ্গে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, জেনডায়া, টম হল্যান্ড, লুপিটা নিয়োঙ্গো, শার্লিজ থেরন, মিয়া গথ, বেনি সাফদি, জন বার্নথাল ও জন লেগুইজামোসহ একঝাঁক তারকা। নোলান নিজেই ছবির চিত্রনাট্য লিখেছেন এবং স্ত্রী এমা থমাসের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছেন।
ট্রেলারে দেখা যায়, ওডিসিউস ও তাঁর সেনারা জাহাজডুবির পর ভয়ংকর এক অভিযাত্রায় ঘরে ফেরার পথ খুঁজছেন। কখনো স্থলপথে হাঁটা, কখনো উত্তাল সাগরে পাল তোলা, আবার কখনো অন্ধকার গুহার ভেতর দিয়ে এগিয়ে যাওয়ার দৃশ্য ফুটে উঠেছে। এক দৃশ্যে গুহার অন্ধকার থেকে আবির্ভূত হয় এক বিশাল ও ভয়ংকর দানব। ট্রেলারে আরও দেখা যায় কুখ্যাত ট্রোজান হর্সের ভেতরে ওডিসিউস ও তাঁর সেনাদের অবস্থান।
সংক্ষিপ্ত দৃশ্যে টম হল্যান্ডকে দেখা গেছে ওডিসিউসের পুত্র টেলেম্যাকাসের চরিত্রে এবং অ্যান হ্যাথাওয়েকে দেখা গেছে তাঁর স্ত্রী পেনেলোপ হিসেবে। এসব দৃশ্য এর আগে আইম্যাক্স ৭০ মিমি প্রদর্শনের আগে দেখানো একটি ছয় মিনিটের ক্লিপে আভাস হিসেবে তুলে ধরা হয়েছিল।
ইউনিভার্সাল জানিয়েছে, ছবিটির শুটিং হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে এবং এতে ব্যবহৃত হয়েছে সম্পূর্ণ নতুন আইম্যাক্স ফিল্ম প্রযুক্তি। গত ডিসেম্বরে সিনেমাকনে ইউনিভার্সালের নির্বাহী জিম অর বলেন, ‘এটি হবে এক অসাধারণ সিনেম্যাটিক মাস্টারপিস—যেটি দেখে হোমার নিজেও গর্ব অনুভব করতেন।’
অভিনেতা জন লেগুইজামো নোলানের কাজের ধরনকে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে তুলনা করেছেন। এমএসএনবিসির ‘মর্নিং জো’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘নোলান কোনো কমিটির সিদ্ধান্তে কাজ করেন না, স্টুডিওর চাপও অনুসরণ করেন না। তিনি যা করতে চান, সেটিই করেন—এটাই তাঁকে আলাদা করে তোলে।’ তিনি আরও যোগ করেন, ‘তিনি একজন স্বাধীন চলচ্চিত্রকারের মতো, শুধু পার্থক্য হলো—তাঁর হাতে রয়েছে বিপুল বাজেট।’
নোলানের সর্বশেষ ছবি ‘ওপেনহেইমার’ ২০২৪ সালে সাতটি অস্কার জিতে নেয়। ২০২৩ সালে ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে নোলান বলেছিলেন, নতুন কোনো প্রকল্পে কাজ করার ক্ষেত্রে তিনি সম্পূর্ণ সৃজনশীল নিয়ন্ত্রণ চান। তাঁর ভাষায়, ‘ধারণা যেখান থেকেই আসুক, সেটি আমার চোখ ও চিন্তার মধ্য দিয়েই পর্দায় আসতে হবে।’
‘দ্য ওডিসি’ মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ জুলাই।
ভ্যারাইটি অবলম্বনে
বিদায় খালেদা জিয়া : সব চেষ্টাই ব্যর্থ
জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা
হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলোয়ার বাড়াতে আসছে নতুন ফিচার
একটি জাতিরাষ্ট্র কখন, কেন ব্যর্থ হয়
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: যেভাবে নেবেন চূড়ান্ত প্রস্তুতি
জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সংকটে এনসিপি, নেতৃত্বে ভাঙন
ফরিদপুরে কনসার্ট না হওয়ার পেছনের কারণ জানালেন নগরবাউল জেমস
মেলবোর্ন টেস্ট : এবার দুই দিনে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
শ্রদ্ধা জানাতে ওসমান হাদির কবরে তারেক রহমান, আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না
খ্রিষ্টানদের ওপর হামলা ও বড়দিনের ছুটি বাতিল: ভারত সরকারের নীরবতার অর্থ কী?
সর্বোচ্চ নিরাপত্তা থাকবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নিয়োগ পেলেন প্রধান বিচারপতি হিসেবে
ক্রিস্টোফার নোলানের ‘ওডিসি’ ১ মিনিট ৫৪ সেকেন্ডেই ঝড় তুলল
সংহতি-সমাবেশ আজ, গানে গানে প্রতিবাদ জানাবে ছায়ানট
জলবায়ু ঝুঁকিতে বিমা খাত: টেকসই কাঠামো গড়ার আহ্বান আইডিআরএ চেয়ারম্যানের
ভিএইচপিসহ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতৃত্বে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ
সুন্দর নির্বাচন করে অপবাদ ঘোচাতে চাই: সিইসি
ওসমান হাদির ভাই: বিচার আদায় করতে হলে আন্দোলনের পথেই থাকতে হবে
ডিজিটাল কর ব্যবস্থায় বিপাকে করদাতা, ই–রিটার্ন বুথ পড়ে আছে ফাঁকা