আবহমান বাংলা সংস্কৃতি ও মুক্তচিন্তার ওপর সাম্প্রতিক সহিংস আক্রমণের প্রতিবাদে ‘গানে গানে সংহতি-সমাবেশ’ আয়োজন করেছে দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। আজ বিকেল চারটায় রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে এ সংহতি-সমাবেশ অনুষ্ঠিত হবে।
ছায়ানটের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রতিবাদ ও সংহতির ভাষা হিসেবে সংগীতকে সামনে আনা হচ্ছে। এতে অংশ নেবেন দেশের বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার সংস্কৃতিসেবী ও প্রগতিশীল চিন্তার মানুষ। আয়োজকদের পক্ষ থেকে সব সচেতন নাগরিককে শান্তিপূর্ণ এই সংহতি-সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ছায়ানট সূত্রে জানা গেছে, সমাবেশে সংগঠনের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করবেন বাংলা সংস্কৃতি, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা ও প্রতিবাদের শক্তিকে ধারণ করা একাধিক কালজয়ী গান। এর মধ্যে রয়েছে ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল’, ‘ও আমার দেশের মাটি’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘আমার মুক্তি আলোয় আলোয়’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান’, ‘মানুষ ছেড়ে খ্যাপা রে তুই’, ‘মানুষ হ মানুষ হ আবার তোরা মানুষ হ’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’, ‘হিমালয় থেকে সুন্দরবন’, ‘আমার প্রতিবাদের ভাষা’সহ আরও কয়েকটি গান।
আয়োজকদের ভাষ্য, এই সংহতি-সমাবেশের মাধ্যমে সহিংসতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো হবে। একই সঙ্গে বাংলা সংস্কৃতির মানবিক, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন করে উচ্চকিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। গান ও কণ্ঠের ঐক্যের মধ্য দিয়ে মানুষের মধ্যে ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়াই এই সমাবেশের প্রধান উদ্দেশ্য।
বিদায় খালেদা জিয়া : সব চেষ্টাই ব্যর্থ
জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা
হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলোয়ার বাড়াতে আসছে নতুন ফিচার
একটি জাতিরাষ্ট্র কখন, কেন ব্যর্থ হয়
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: যেভাবে নেবেন চূড়ান্ত প্রস্তুতি
জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সংকটে এনসিপি, নেতৃত্বে ভাঙন
ফরিদপুরে কনসার্ট না হওয়ার পেছনের কারণ জানালেন নগরবাউল জেমস
মেলবোর্ন টেস্ট : এবার দুই দিনে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
শ্রদ্ধা জানাতে ওসমান হাদির কবরে তারেক রহমান, আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না
খ্রিষ্টানদের ওপর হামলা ও বড়দিনের ছুটি বাতিল: ভারত সরকারের নীরবতার অর্থ কী?
সর্বোচ্চ নিরাপত্তা থাকবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নিয়োগ পেলেন প্রধান বিচারপতি হিসেবে
ক্রিস্টোফার নোলানের ‘ওডিসি’ ১ মিনিট ৫৪ সেকেন্ডেই ঝড় তুলল
সংহতি-সমাবেশ আজ, গানে গানে প্রতিবাদ জানাবে ছায়ানট
জলবায়ু ঝুঁকিতে বিমা খাত: টেকসই কাঠামো গড়ার আহ্বান আইডিআরএ চেয়ারম্যানের
ভিএইচপিসহ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতৃত্বে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ
সুন্দর নির্বাচন করে অপবাদ ঘোচাতে চাই: সিইসি
ওসমান হাদির ভাই: বিচার আদায় করতে হলে আন্দোলনের পথেই থাকতে হবে
ডিজিটাল কর ব্যবস্থায় বিপাকে করদাতা, ই–রিটার্ন বুথ পড়ে আছে ফাঁকা