সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ব্যর্থতা এবং নির্বাচনব্যবস্থাকে ধ্বংসের জন্য সামগ্রিকভাবে নির্বাচন কমিশনকে দায়ী করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, এই অভিযোগ থেকে মুক্তি পেতে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থাপনা–বিষয়ক ব্রিফিংয়ের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে যে অপবাদ আরোপ করা হচ্ছে, তা থেকে মুক্তি চাই। আমরা এই অপবাদ ঘোচাতে চাই এবং প্রমাণ করতে চাই—সঠিক ও সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব। তবে তা সম্ভব কেবল আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমেই।’
ব্রিফিংয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা দেন সিইসি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আইনের শাসন কঠোরভাবে নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। সিইসি বলেন, আইনের শাসন মানে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা।
প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে সিইসি আরও বলেন, ‘আমরা একটি যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। দেশের বর্তমান পরিস্থিতি আপনারা জানেন। এই সংকটময় সময়ে আমাদের ওপর যে দায়িত্ব এসেছে, তা সঠিকভাবে পালন করতে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।’
বিদায় খালেদা জিয়া : সব চেষ্টাই ব্যর্থ
জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা
হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলোয়ার বাড়াতে আসছে নতুন ফিচার
একটি জাতিরাষ্ট্র কখন, কেন ব্যর্থ হয়
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: যেভাবে নেবেন চূড়ান্ত প্রস্তুতি
জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সংকটে এনসিপি, নেতৃত্বে ভাঙন
ফরিদপুরে কনসার্ট না হওয়ার পেছনের কারণ জানালেন নগরবাউল জেমস
মেলবোর্ন টেস্ট : এবার দুই দিনে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
শ্রদ্ধা জানাতে ওসমান হাদির কবরে তারেক রহমান, আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না
খ্রিষ্টানদের ওপর হামলা ও বড়দিনের ছুটি বাতিল: ভারত সরকারের নীরবতার অর্থ কী?
সর্বোচ্চ নিরাপত্তা থাকবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নিয়োগ পেলেন প্রধান বিচারপতি হিসেবে
ক্রিস্টোফার নোলানের ‘ওডিসি’ ১ মিনিট ৫৪ সেকেন্ডেই ঝড় তুলল
সংহতি-সমাবেশ আজ, গানে গানে প্রতিবাদ জানাবে ছায়ানট
জলবায়ু ঝুঁকিতে বিমা খাত: টেকসই কাঠামো গড়ার আহ্বান আইডিআরএ চেয়ারম্যানের
ভিএইচপিসহ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতৃত্বে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ
সুন্দর নির্বাচন করে অপবাদ ঘোচাতে চাই: সিইসি
ওসমান হাদির ভাই: বিচার আদায় করতে হলে আন্দোলনের পথেই থাকতে হবে
ডিজিটাল কর ব্যবস্থায় বিপাকে করদাতা, ই–রিটার্ন বুথ পড়ে আছে ফাঁকা