ওয়ার্নার ব্রাদার্স ও লেজেন্ডারি এন্টারটেইনমেন্ট টম ক্রুজ অভিনীত তাদের বহুল প্রতীক্ষিত নতুন চলচ্চিত্রের নাম ও মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। প্রযোজনা সংস্থা ও টম ক্রুজ গতকাল জানিয়েছেন, চারবারের অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গনজালেস ইনারিতু পরিচালিত ছবিটির নাম ‘ডিগার’। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ২ অক্টোবর। একই সঙ্গে ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়েছে ছবিটির একটি টিজার ও পোস্টার।
‘একটি বিপর্যয়কর কমেডি’
পোস্টারে ব্যবহৃত ট্যাগলাইনে ছবিটিকে বর্ণনা করা হয়েছে ‘একটি বিপর্যয়কর কমেডি’ হিসেবে। এর আগে শোনা যাচ্ছিল, ছবির গল্প আবর্তিত হবে এমন এক বৈশ্বিক ক্ষমতাধর ব্যক্তিকে ঘিরে, যিনি সবাইকে বোঝাতে চান যে তিনিই মানবজাতির ত্রাণকর্তা।
কান চলচ্চিত্র উৎসবে ডেডলাইনের সঙ্গে আলাপে ইনারিতু বলেন,
‘আমি এটুকুই বলতে পারি—এটা একেবারেই উন্মাদ ধাঁচের একটি বিপর্যয়কর কমেডি। পুরো ব্যাপারটাই পাগলাটে। টম আমাকে প্রতিদিন হাসায়। পরিচালক হিসেবে তাঁর সঙ্গে কাজ করে যে অভিনয়–পরিসর আবিষ্কার করেছি, তা এক কথায় নজিরবিহীন। আমি সত্যিই মুগ্ধ ও আনন্দিত।’
দীর্ঘ বিরতির পর ইনারিতুর প্রত্যাবর্তন
‘ডিগার’ ইনারিতুর নতুন ছবি হিসেবে আসছে তাঁর ২০২২ সালের নেটফ্লিক্স প্রজেক্ট ‘বার্দো: ফলস ক্রনিকল অব আ হ্যান্ডফুল অব ট্রুথস’–এর পর। মেক্সিকোয় জন্ম নেওয়া এই নির্মাতা এর আগে ২০১৫ সালে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘দ্য রেভেন্যান্ট’–এর জন্য সেরা পরিচালক বিভাগে অস্কার জেতেন। আর ২০১৬ সালে ‘বার্ডম্যান’ ছবির জন্য সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা মৌলিক চিত্রনাট্য—এই তিনটি অস্কার অর্জন করেন।
টিজারে টম ক্রুজের ভিন্ন রূপ
প্রকাশিত টিজারে টম ক্রুজকে দেখা যায় কাউবয় বুট পরে হাতে একটি কোদাল নিয়ে নাচতে—পরিবেশটি যেন লস অ্যাঞ্জেলেসের কোনো নিম্নবিত্ত এলাকার ছোট অ্যাপার্টমেন্ট। আরেক দৃশ্যে তাঁকে দেখা যায় একটি পিয়ারে দাঁড়িয়ে থাকতে। পুরো টিজারজুড়ে টম ক্রুজকে কিছুটা অগোছালো ও এলোমেলো লুকে দেখা গেছে, যা তাঁর পরিচিত পর্দাচরিত্রের সঙ্গে একেবারেই ভিন্ন।
একই দিনে আরেক বড় মুক্তি
২০২৬ সালের ২ অক্টোবর একই দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে অ্যামাজন এমজিএম স্টুডিওজের ছবি ‘ভেরিটি’। মাইকেল শোওয়াল্টার পরিচালিত এই সিনেমাটি জনপ্রিয় লেখিকা কলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত, যেখানে অভিনয় করেছেন ডাকোটা জনসন ও অ্যান হ্যাথাওয়ে।
বিদায় খালেদা জিয়া : সব চেষ্টাই ব্যর্থ
জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা
হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলোয়ার বাড়াতে আসছে নতুন ফিচার
একটি জাতিরাষ্ট্র কখন, কেন ব্যর্থ হয়
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: যেভাবে নেবেন চূড়ান্ত প্রস্তুতি
জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সংকটে এনসিপি, নেতৃত্বে ভাঙন
ফরিদপুরে কনসার্ট না হওয়ার পেছনের কারণ জানালেন নগরবাউল জেমস
মেলবোর্ন টেস্ট : এবার দুই দিনে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
শ্রদ্ধা জানাতে ওসমান হাদির কবরে তারেক রহমান, আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না
খ্রিষ্টানদের ওপর হামলা ও বড়দিনের ছুটি বাতিল: ভারত সরকারের নীরবতার অর্থ কী?
সর্বোচ্চ নিরাপত্তা থাকবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নিয়োগ পেলেন প্রধান বিচারপতি হিসেবে
ক্রিস্টোফার নোলানের ‘ওডিসি’ ১ মিনিট ৫৪ সেকেন্ডেই ঝড় তুলল
সংহতি-সমাবেশ আজ, গানে গানে প্রতিবাদ জানাবে ছায়ানট
জলবায়ু ঝুঁকিতে বিমা খাত: টেকসই কাঠামো গড়ার আহ্বান আইডিআরএ চেয়ারম্যানের
ভিএইচপিসহ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতৃত্বে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ
সুন্দর নির্বাচন করে অপবাদ ঘোচাতে চাই: সিইসি
ওসমান হাদির ভাই: বিচার আদায় করতে হলে আন্দোলনের পথেই থাকতে হবে
ডিজিটাল কর ব্যবস্থায় বিপাকে করদাতা, ই–রিটার্ন বুথ পড়ে আছে ফাঁকা