জর্জিয়ায় এক নির্বাচনকর্মীকে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় প্রসিকিউটররা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তি নিকোলাস উইমবিশ (২৫), গত ১৬ অক্টোবর জর্জিয়ার জোন্স কাউন্টির গ্রে শহরের এক ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। ওইদিন এক ভোটারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরদিন তিনি নির্বাচন সুপারিনটেনডেন্টের কাছে একটি চিঠি পাঠান, যাতে মনে করা হয় চিঠিটি কোনো ভোটারের পক্ষ থেকে এসেছে।
অভিযোগ অনুযায়ী, উইমবিশ চিঠিতে নিজেকে একজন ‘উদারনৈতিক গুপ্ত ভোট প্রতারক’ হিসেবে উল্লেখ করেছেন এবং লাইনে দাঁড়ানো ভোটারদের ভোট প্রদানে বিভ্রান্ত করার অভিযোগে দায়ী করেন। চিঠির শেষে ‘জোন্স কাউন্টি ভোটার’ নামে স্বাক্ষর করা হয় এবং এতে সতর্কবার্তা হিসেবে বলা হয়, “উচিত নিজেদের পেছনে কী হচ্ছে সেদিকে খেয়াল রাখা।” আরও বলা হয়, “আমাদের নির্বাচন চুরি নিয়ে লোকজন চরম শিক্ষা পাবে।”
চিঠির শেষে হাতে লেখা একটি নোটে হুমকি দেওয়া হয়, “আগাম ভোটের জায়গায় বোমা, চুরুট জ্বলছে, নিরাপদ থাকুন।”
উইমবিশের বিরুদ্ধে বোমা হামলার হুমকি, মিথ্যা তথ্য প্রচার এবং এফবিআইকে মিথ্যা বয়ান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে জর্জিয়া একটি, যেখানে রাজনৈতিক সহিংসতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সিডনির সমুদ্রসৈকতে বন্দুকধারীর হামলা, নিহত অন্তত ১১
তিন দিনে সোনার দাম বেড়েছে সাড়ে ৪ হাজার টাকা
আইসিসির আহ্বান উপেক্ষা করল ভারত, পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক
এবার কী করলেন ‘মিস্টার বিন’
সুদানে সন্ত্রাসী হামলায় হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম ও পরিচয় প্রকাশ করল আইএসপিআর
ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর সূত্রে মালিক আটক
জাবির প্রশাসনিক ভবনে তালা: বিএনপিপন্থী শিক্ষকদের উদ্বেগ, গভীর রাতে জাকসুর প্রতিবাদ
খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বেরিয়ে এলো আসল ঘটনা
সরকারি-বেসরকারি ব্যাংকে উৎসাহ বোনাসের পৃথক নীতিমালা, ক্ষুব্ধ বেসরকারির কর্মকর্তারা
আইপিএল নিলাম: দলগুলোর বাজেট কত, কিনতে পারবে কতজন
হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল করিম দাউদ
শেষ ম্যাচে হেরে পাকিস্তানের কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশ
গুলি মাথার একপাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে গেছে: হাদির চিকিৎসক
হাদিকে গুলি করার ঘটনায় প্রত্যক্ষদর্শীর বয়ান ও সিসিটিভি ফুটেজে যা মিলেছে
গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি
হিউমারে ঠাঁসা মোশাররফ করিম ও জীবনের ‘ডিমলাইট’
মোহাম্মদপুরে মা-মেয়ের হত্যা: গৃহকর্মী ৬ দিন, স্বামী ৩ দিনের রিমান্ডে
ট্রাম্প কি ভেনেজুয়েলায় বড় সামরিক অভিযান চালাবেন ?
পাঁচ দিনের রিমান্ডে শওকত মাহমুদ
তারেক রহমান দেশে ফিরলে সেই দিন যেন সারাদেশ কেঁপে ওঠে: মির্জা ফখরুল