জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তোপের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আজ বুধবার রাজধানীর শেরে-বাংলা নগরে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম নিটোরে আহতদের দেখতে আসেন। রোগীদের পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে থাকা এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে রোগীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে, যার পর পরই শুরু হয় হট্টগোল।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপদেষ্টা প্রায় আড়াই ঘণ্টা ধরে হাসপাতালের চতুর্থ তলায় প্রতিটি রোগীর খোঁজ-খবর নেন। এরপর হাসপাতালে বের হয়ে আসার সময় সাংবাদিকরা তাদের কিছু বলতে অনুরোধ করেন। এ সময় আশেপাশের লোকজনকে সরে যেতে বলা হয়, কিন্তু কেউ একজন হাত দিয়ে সরিয়ে দিতে থাকেন, এতে উত্তেজনা বাড়ে। তবে কাকে কে ধাক্কা দিয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি প্রত্যক্ষদর্শীরা।
এর পর বিক্ষোভকারীরা নিটোর হাসপাতালের গেট বন্ধ করে রাস্তায় অবস্থান নেন, ফলে যানজট সৃষ্টি হয়। তারা অভিযোগ করেন যে, জুলাই স্মৃতি ফাউন্ডেশন তাদের অর্থ সহায়তা পায়নি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনার দ্রুত হাসপাতাল ছাড়ার চেষ্টা করেন, তবে বিক্ষোভকারীরা তাদের গাড়ি ঘিরে ফেলে। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সহযোগিতায় তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
বিদায় খালেদা জিয়া : সব চেষ্টাই ব্যর্থ
জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা
হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলোয়ার বাড়াতে আসছে নতুন ফিচার
একটি জাতিরাষ্ট্র কখন, কেন ব্যর্থ হয়
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: যেভাবে নেবেন চূড়ান্ত প্রস্তুতি
জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সংকটে এনসিপি, নেতৃত্বে ভাঙন
ফরিদপুরে কনসার্ট না হওয়ার পেছনের কারণ জানালেন নগরবাউল জেমস
মেলবোর্ন টেস্ট : এবার দুই দিনে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
শ্রদ্ধা জানাতে ওসমান হাদির কবরে তারেক রহমান, আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না
খ্রিষ্টানদের ওপর হামলা ও বড়দিনের ছুটি বাতিল: ভারত সরকারের নীরবতার অর্থ কী?
সর্বোচ্চ নিরাপত্তা থাকবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নিয়োগ পেলেন প্রধান বিচারপতি হিসেবে
ক্রিস্টোফার নোলানের ‘ওডিসি’ ১ মিনিট ৫৪ সেকেন্ডেই ঝড় তুলল
সংহতি-সমাবেশ আজ, গানে গানে প্রতিবাদ জানাবে ছায়ানট
জলবায়ু ঝুঁকিতে বিমা খাত: টেকসই কাঠামো গড়ার আহ্বান আইডিআরএ চেয়ারম্যানের
ভিএইচপিসহ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতৃত্বে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ
সুন্দর নির্বাচন করে অপবাদ ঘোচাতে চাই: সিইসি
ওসমান হাদির ভাই: বিচার আদায় করতে হলে আন্দোলনের পথেই থাকতে হবে
ডিজিটাল কর ব্যবস্থায় বিপাকে করদাতা, ই–রিটার্ন বুথ পড়ে আছে ফাঁকা